গণহত্যা দিবসে বায়তুল মোকাররমে দোয়া-মোনাজাত
- আপডেট সময় ০৮:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ৩০০ বার পড়া হয়েছে
জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) বাদজোহর এ আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
এসময় ২৫ মার্চ ভয়াল কালরাত্রিতে শাহাদতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহীউদ্দিন কাসেম।
মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, ডা. নাছিম উল গণি খান, মো. আবদুল্লাহ্ আল মাসুদসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এ ছাড়া জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।













