০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় বইতে পারে
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ৩৬২ বার পড়া হয়েছে
দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়া পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে, এ সময়ে সমুদ্রবন্দরগুলোর জন কোনো সতর্কতা নেই।
ট্যাগস












