১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম
প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১০:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ৩০৫ বার পড়া হয়েছে
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (২৯ মার্চ) রাতে রমনা থানায় মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক।
মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
আইনজীবী আবদুল মালেক মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনসারকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
ট্যাগস











