০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বিদ্যুৎ উৎপাদনে ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা প্রত্যাহার

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:২৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ২৯৭ বার পড়া হয়েছে

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে না। তবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এই ঋণ নেওয়ার সীমা প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক।

দেশের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার (২ মার্চ) এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে এ খাতের জ্বলানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি,

প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক কর্তৃক ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক হতে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ (১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত কার্যকর হবে না। এই সুযোগ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এবং ঋণের সর্বোচ্চ সীমা কত হবে, তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ উৎপাদনে ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা প্রত্যাহার

আপডেট সময় ১১:২৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩