অ্যাপেক্সে চাকরির সুযোগ
- আপডেট সময় ০৩:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) বিভাগ অফিসার/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৯ মার্চ ২০২৬
পদ সংখ্যা: দুটি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২৯ মার্চ ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.apexfootwearltd.com
পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ
বিভাগ: ডিজাইন ল্যাব (প্রোডাক্ট ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: লেদার/ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ট্যানারি/ফুটওয়্যারে কাজের দক্ষতা। জুতা পণ্য উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে তিন থেকে পাঁচ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তির জন্য), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি পলিটিক্স/বিইউ





















