০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম
আরও ২১ ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ২৮৩ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৫ জন এবং ছয়জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪৪ জন।
এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৬ জন। মারা গেছেন ১১ জন। উল্লেখ্য, গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
ট্যাগস











