১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ইরানের ১০ দফা প্রস্তাবে কী আছে?

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আগামী শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুদ্ধ বন্ধ করার বিষয়ে তেহরানের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের ওপর হামলা বন্ধ করা হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে।

আরাগচি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, ট্রাম্প আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা প্রস্তাবের ‘সাধারণ কাঠামো’ গ্রহণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের ১০ দফা প্রস্তাবে যা রয়েছে–

#ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা, যা ইরানকে একটি অনন্য অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান দেবে;
#প্রতিরোধ অক্ষশক্তি সব উপাদানের বিরুদ্ধে যুদ্ধ সমাপ্ত করার প্রয়োজনীয়তা;
#অঞ্চলের সব ঘাঁটি ও মোতায়েন কেন্দ্র থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার;
#হরমুজ প্রণালীতে একটি নিরাপদ ট্রানজিট প্রটোকল প্রতিষ্ঠা করা, যাতে সম্মত প্রটোকল অনুযায়ী ইরানের আধিপত্য নিশ্চিত হয়;
#আনুমানিক হিসাব অনুযায়ী ইরানের সব ক্ষয়ক্ষতির পূর্ণ অর্থ প্রদান;
#বোর্ড অব গভর্নর এবং নিরাপত্তা পরিষদের সব প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা এবং প্রস্তাবগুলো প্রত্যাহার করা;
#বিদেশে জব্দ করা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবমুক্ত করা;
#এবং সবশেষে এই বিষয়গুলো বাধ্যতামূলকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি রেজ্যুলেশনের মাধ্যমে অনুমোদন করা।

ইরানি কাউন্সিল আরও যোগ করেছে, তেহরান আলোচনায় সম্মত হলেও তারা ‘আমেরিকান পক্ষের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই তা করছে। তারা জানিয়েছে, ইরান এ আলোচনার জন্য দুই সপ্তাহ সময় দেবে এবং ‘উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে’।

কাউন্সিল সতর্ক করে দিয়ে বলেছে, ‘শত্রুর সামান্যতম ভুল’ হওয়ামাত্র ইরান ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দিতে প্রস্তুত।

বিডি পলিটিক্স/বিইউ

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ইরানের ১০ দফা প্রস্তাবে কী আছে?

আপডেট সময় ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬