একাত্তরের পরাজিত শক্তি সংবিধান ছুড়ে ফেলতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
- আপডেট সময় ০৯:০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
যারা সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চায়, তারা ১৯৭১ সালের পরাজিত শক্তি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে বেসরকারি এতিমখানা ও আশ্রমের মাঝে কেপিটেশন গ্রান্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সংবিধানকে যারা ছুড়ে ফেলে দিতে চায় বা পদদলিত করতে চায়, তারা মূলত একাত্তরের পরাজিত শক্তি। তারা ১৯৭২ সালের সংবিধানকে নিক্ষিপ্ত করতে চায়, কারণ তাদের গাত্রদাহ হয়।
কারণ সেই সময় তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল।
তিনি বলেন, বিএনপি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭২ সালের সংবিধান কিংবা ১৯৭৫, ১৯৯০ ও ২৪ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ত্যাগকে শ্রদ্ধা করে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী,জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা প্রমুখ।
বিডি পলিটিক্স/বিইউ



















