০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
শিরোনাম
নিহতদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত
নেত্রকোণা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ১২:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে
নেত্রকোণা সদরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার মধ্যরাতে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে সদরের জামাটি গ্রামে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
নিহতদের মধ্যে একজন সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য রয়েছেন জানালেও তাদের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।
নেত্রকোণা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম













