১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম
বঙ্গবাজার অগ্নকিাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমটি গঠন
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ২২৯ বার পড়া হয়েছে
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, তদন্ত কমিটির বাকি চার সদস্য হলেন, ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম, ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র এবং ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ। তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৭ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
ট্যাগস











