০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম
বিজেপির আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন আ.লীগের প্রতিনিধি দল
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় ১০:৪১:২০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ২৩৫ বার পড়া হয়েছে
ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশেষ আমন্ত্রণে চলতি মাসের শেষদিকে দিল্লি যাচ্ছে আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল।
দিল্লির শিডিউল চূড়ান্ত হওয়ার পর কয়েকদিনের মধ্যেই সফরকারীদের যাওয়ার দিন চূড়ান্ত হবে।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তারানা হালিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
সফরে প্রতিনিধিদলটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি’র সভাপতি জেপি নাড্ডা, বিজেপি’র সাধারণ সম্পাদকসহ আরও অনেকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
ট্যাগস











