০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ব্রেইন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ হোসেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ২৭৬ বার পড়া হয়েছে

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুরে ন্যাশানাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ব্রেইন টিউমার ধরা পড়ে। বর্তমানে ওই হাসপাতালে তার চিকিৎসা চলছে। টিউমার অপসারণে চলছে রেডিওথেরাপি।

সোমবার গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ওই নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। যার জন্য তাকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। তবে তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৬ জুন চিকিৎসার জন্য খন্দকার মোশাররফকে সিঙ্গাপুর নেয়া হয়। এরআগে দেশে এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্রেইন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ হোসেন

আপডেট সময় ০৯:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩