০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১২:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৫৭০ বার পড়া হয়েছে

দেশের চার বিভাগের ৩১ জেলার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

আপডেট সময় ১২:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩