০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দুপুরে ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টেসহ দুইদফা জানাজা শেষে ব্যারিস্টার শফিক আহমেদকে দাফন করা হবে।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
বিডি পলিটিক্স/বিইউ
ট্যাগস





















