১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
অস্কারের ৯৮তম

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস: শেষ হাসি হাসবে কে?

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসর বসছে আজ রাতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো এই আয়োজনে ঘোষণা করা হবে বছরের সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের নাম। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে বিশ্ববাসী জানতে পারবে, কার হাতে উঠছে কাক্সিক্ষত সেই স্বর্ণমূর্তি।

মূল লড়াই ‘সিনার্স’ বনাম ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

এবারের অস্কারে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দুটি সিনেমা- লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে বাফটা এবং ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড জিতে দৌড়ে এগিয়ে আছে। অন্যদিকে সামাজিক বৈষম্য ও ভ্যাম্পায়ার মিথ নিয়ে নির্মিত ‘সিনার্স’ বক্স অফিস ও সমালোচক মহলে সমানভাবে প্রশংসিত হয়েছে। রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়ে ছবিটি বড় চমক দেখিয়েছে।

সেরা অভিনেতা : ডিক্যাপ্রিও নাকি শ্যালামে?

সেরা অভিনেতার বিভাগে লড়াইটা ত্রিমুখী হওয়ার সম্ভাবনা প্রবল। ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় একজন পিং-পং খেলোয়াড়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে আলোচনায় আছেন তরুণ তুর্কি টিমোথি শ্যালামে। তবে তার বড় প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডিক্যাপ্রিও, যিনি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় সাবেক বিপ্লবী বব ফার্গুসনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। এর আগে একবার অস্কার জিতলেও এবার দ্বিতীয় জয়ের সম্ভাবনা দেখছেন ভক্তরা। তবে সব হিসাব পাল্টে দিতে পারেন ‘সিনার্স’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করা মাইকেল বি জর্ডান।

একচ্ছত্র আধিপত্যে জেসি বাকলি

সেরা অভিনেত্রীর দৌড়ে জেসি বাকলি অনেকটা অপ্রতিদ্বন্দ্বী। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমায় অভিনয়ের জন্য ইতোমধ্যে তিনি গোল্ডেন গ্লোব, বাফটা এবং ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন। সমালোচকদের মতে, আজ রাতে তার হাতে অস্কার ওঠা কেবল সময়ের ব্যাপার। অস্কার জয়ের আগে শেষ মহূর্তে তিনি তার সহ-অভিনেত্রী এমিলি ওয়াটসনসহ পুরো দলকে ধন্যবাদ জানিয়েছেন।

অ্যানিমেশন ও গানের জোড়া সম্ভাবনা

নেটফ্লিক্সের ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমাটি এবার জোড়া জয়ের পথে। সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র এবং সেরা মৌলিক গানের বিভাগে ছবিটি বিশেষ সম্ভাবনা তৈরি করেছে।

নিরাপত্তা ও বিশেষ আয়োজন

বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার আশঙ্কার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবারের অস্কারে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ও আয়োজক কর্তৃপক্ষ ডলবি থিয়েটার সংলগ্ন এলাকায় কয়েক স্তরের সুরক্ষা বলয় তৈরি করেছে।

এদিকে অনুষ্ঠানের চাকচিক্য বাড়াতে মঞ্চে হাজির থাকছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৬ সালের পর আবারও অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। তার সঙ্গে পুরস্কার তুলে দেবেন রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথওয়ে এবং গত বছরের বিজয়ীরা।

সেরা পরিচালক

এ যুগের অন্যতম সেরা নির্মাতা পল থমাস অ্যান্ডারসন এ পর্যন্ত ১৪ বার অস্কারে মনোনয়ন পেলেও ট্রফি জেতা হয়নি। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এবার সেই আক্ষেপ ঘুচতে পারে। তবে তাকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছেন ‘সিনার্স’ নির্মাতা রায়ান কুগলার। কার মুখে শেষ হাসিটি থাকবে, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

বিডি পলিটিক্স/বিইউ

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

অস্কারের ৯৮তম

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস: শেষ হাসি হাসবে কে?

আপডেট সময় ১০:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬