০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আরও ৩ জনের করোনা শনাক্ত
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ৩৪৯ বার পড়া হয়েছে
করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও তিনজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৩২৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৭১ জন।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।
ট্যাগস






















