১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি দেওয়ার ভাবনা নেই : কাদের
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৭:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ২৮১ বার পড়া হয়েছে
আপাতত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়া নিয়ে কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৬ মার্চ) সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পর গত ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরবাইক আরোহীদের। তারা সেতুর ওপর উঠে দলবেঁধে আনন্দ-উল্লাস আর হই-হুল্লোড়ে মাতেন।
সেই রাতে বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ। সংবাদ সম্মেলনে পদ্ম সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু করে দিচ্ছেন কি না—এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল আপাতত না। শান্তিতে আছে পদ্মা সেতু।’
ট্যাগস



















