যুদ্ধ শেষের সময়সীমা দিতে চাই না: নেতানিয়াহু
- আপডেট সময় ১০:০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১০২ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে লক্ষ্যের অর্ধেকেরও বেশি অর্জন হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা দুর্বল করারও দাবি করেন তিনি। তবে যুদ্ধ শেষের সময়সীমা তিনি জানাতে চান না।
সোমবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সকে নেতানিয়াহু বলেন, “এটি নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি অগ্রসর হয়েছে। কিন্তু আমি এ বিষয়ে কোনো সময়সূচি দিতে চাই না।” তবে তিনি সময়ের হিসেবে নয়, বরং মিশনের দিক থেকে এই অগ্রগতির কথা বলেছেন বলে উল্লেখ করেন।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন
নেতানিয়াহুর দাবি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের ‘হাজার হাজার’ সদস্যকে হত্যা করাসহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে।
তিনি আরো বলেন, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্রশিল্প শেষ করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।”
এ সময় তিনি দৃঢ়ভাবে জানান, ইরান সরকারেরও পতন ঘটবে।নেতানিয়াহু বলেন, “আমি মনে করি, এই শাসনব্যবস্থা ভেতর থেকেই ভেঙে পড়বে। তবে এই মুহূর্তে আমরা যা করছি তা হলো তাদের সামরিক সক্ষমতা দুর্বল করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানো, পারমাণবিক সক্ষমতা হ্রাস করা এবং ভেতর থেকেও তাদের দুর্বল করে দেওয়া।”
বিডি পলিটিক্স/বিইউ



















