০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ : ডিএসই চেয়ারম্যান

মো: বোরহান উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনাই এখন আমার প্রধান কাজ। বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজার একটি বিশেষ রূপান্তরকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার বাজার উন্নয়নে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।

রবিবার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডিএসই চেয়ারম্যান বলেন, বাজার পরিচালনায় বর্তমানে অভিজ্ঞ ও পেশাদার কমিশন দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি, সেন্ট্রাল কাউন্টারপার্টি এবং সব মধ্যবর্তী প্রতিষ্ঠান (ইন্টারমিডিয়ারি) ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন অনিয়ম ও অদক্ষতার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও প্রলোভন থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া এখন সময়ের দাবি।

পুঁজিবাজারের অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত তৎপরতা প্রতিরোধে বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ তাদের নজরদারি (সার্ভেইল্যান্স) ব্যবস্থার আধুনিকায়নে জোর দিচ্ছে। প্রথাগত নজরদারি ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই উন্নত প্রযুক্তির নতুন সার্ভেইল্যান্স ভার্সন চালু করার পরিকল্পনার কথা জানান তিনি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ : ডিএসই চেয়ারম্যান

আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬