০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০৮:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
- / ২৪৩ বার পড়া হয়েছে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পর্বর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ-পশ্চিম-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার।
ট্যাগস











