০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা বাফুফের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস
  • আপডেট সময় ০৫:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল

হাভিয়ের কাবরেরার উত্তরসূরি একদিন আগেই ঠিক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক মিডফিল্ডার টমাস ডুলিকে দায়িত্ব দিয়েছে বাফুফে।

তাই এখন আর নতুন করে কোচ নিয়োগের সুযোগ নেই। তবে ভবিষ্যতে দেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতির জন্য আর্জেন্টিনা থেকে কোচ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বাফুফের। আজ যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে উপস্থিত হয়ে এমন ইচ্ছার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

অবশ্য শুধু কোচকে নিয়ে আসাই নয়, আর্জেন্টিনা খেলোয়াড় পাঠানোর ইচ্ছা আছে বাফুফের।

‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানের সভাপতিত্ব করা তাবিথ বলেছেন, ‘আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভালো খেলোয়াড়দের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়টিও বিবেচনায় আছে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাফুফের সহসভাপতি ও শামস-উল-হুদা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস এবং পাকিস্তানের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জায়ান আজিজ।

একাডেমির সুযোগ-সুবিধা ও শিশুদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস বলেছেন, ‘এখানে শিশুদের ফুটবলের প্রতি যে আগ্রহ দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক। ভবিষ্যতে এখান থেকেই নতুন তারকারা উঠে আসতে পারে।’

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা বাফুফের

আপডেট সময় ০৫:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬