০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ব্যবসায় উন্নতি লাভে করণীয় ও বর্জনীয়

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অর্থনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কেনাবেচা। মানুষের দৈনন্দিন জীবন, জীবিকা এবং সমাজের অর্থনৈতিক চাকা মূলত বাণিজ্য ও লেনদেনের ওপর নির্ভরশীল।

তাই ইসলাম ব্যবসা-বাণিজ্যকে শুধু বৈধই ঘোষণা করেনি, বরং এটিকে ইবাদতের মর্যাদায় উন্নীত করেছে—যদি তা সততা, আমানতদারি এবং আল্লাহভীতির সঙ্গে পরিচালিত হয়।

বর্তমান সময়ে প্রতারণা, ওজনে কম দেওয়া, পণ্যের ত্রুটি গোপন করা, মিথ্যা শপথ, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফালোভ এবং অসাধু প্রতিযোগিতা ব্যবসার পরিবেশকে কলুষিত করছে। ফলে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশ্বাস কমে যাচ্ছে এবং সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। অথচ ইসলামে ব্যবসা হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের হক আদায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তাই কেনাবেচায় ইসলামের শিষ্টাচার জানা ও মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৫)
এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামে বৈধ উপায়ে ব্যবসা-বাণিজ্য করা প্রশংসনীয়; তবে সুদ, প্রতারণা ও অন্যায় উপার্জন সম্পূর্ণ নিষিদ্ধ।

১. সততা ও সত্যবাদিতা : ব্যবসার সবচেয়ে বড় অলংকার হলো সততা।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবে।’ (তিরমিজি, হাদিস: ১২০৯)

২. পণ্যের দোষ গোপন না করা : ইসলামে পণ্যের ত্রুটি লুকিয়ে বিক্রি করা হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০২)

৩. ওজনে ও পরিমাপে পূর্ণ দেওয়া : ওজনে কম দেওয়া শুধু আর্থিক অপরাধ নয়; এটি আল্লাহর নিকটও গুরুতর গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ন্যায্যভাবে পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে।’ (সুরা : ইসরা, আয়াত : ৩৫)

অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা ওজনে কম দেয়।’ (সুরা : মুতাফফিফিন, আয়াত : ১-৩)

৪. মিথ্যা শপথ থেকে বিরত থাকা : বিক্রি বাড়ানোর জন্য আল্লাহর নামে মিথ্যা শপথ করা অত্যন্ত নিন্দনীয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মিথ্যা শপথ পণ্য বিক্রি বাড়াতে পারে, কিন্তু বরকত নষ্ট করে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৮৭)

৫. ক্রেতাকে ঠকানো থেকে বিরত থাকা : বৈধ ব্যবসার মূল ভিত্তি হলো উভয় পক্ষের স্বতঃস্ফূর্ত সম্মতি। তাইতো আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কোরো না। তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা হলে তা বৈধ।’ (সুরা : নিসা, আয়াত : ২৯)

৬. নম্রতা ও সৌজন্য বজায় রাখা : ভদ্র আচরণ একজন ব্যবসায়ীর মর্যাদা বৃদ্ধি করে এবং গ্রাহকের আস্থা অর্জনে সহায়তা করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া করুন, যে বিক্রির সময়, ক্রয়ের সময় এবং পাওনা আদায়ের সময় সহজ-সরল আচরণ করে।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৬)

৭. মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি নিষিদ্ধ : মানুষের প্রয়োজনীয় পণ্য আটকে রেখে মূল্য বৃদ্ধি করা ইসলামে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি খাদ্যদ্রব্য মজুত করে মানুষের কষ্ট সৃষ্টি করে, সে গুনাহগার।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬০৫)

৮. সুদ ও হারাম লেনদেন পরিহার করা : ব্যবসায় সুদ, জুয়া, ঘুষ, প্রতারণা ও হারাম পণ্যের বেচাকেনা থেকে বিরত থাকা একজন মুসলমানের কর্তব্য। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৮)

ইসলাম ব্যবসাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি নৈতিক দায়িত্ব ও ইবাদত হিসেবে বিবেচনা করে। একজন মুসলিম ব্যবসায়ী যখন সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারি এবং আল্লাহভীতির সঙ্গে ব্যবসা পরিচালনা করেন, তখন তার ব্যবসায় বরকত আসে, সমাজে বিশ্বাস প্রতিষ্ঠিত হয় এবং অর্থনৈতিক সুবিচার নিশ্চিত হয়। পক্ষান্তরে প্রতারণা, মিথ্যা, ওজনে কম দেওয়া, সুদ, মজুতদারি ও অন্যায় মুনাফা সমাজে অবিচার ও অশান্তি সৃষ্টি করে এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়।

অতএব, আমাদের প্রত্যেকের উচিত কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুসারে ব্যবসা পরিচালনা করা, মানুষের হক যথাযথভাবে আদায় করা এবং ব্যবসাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করা। তাহলেই আমাদের উপার্জন হবে হালাল, জীবনে আসবে বরকত এবং আখিরাতে মিলবে মহান আল্লাহর সন্তুষ্টি ও সফলতা।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্যবসায় উন্নতি লাভে করণীয় ও বর্জনীয়

আপডেট সময় ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬