০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ২৮৩ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার পিটারমারিজবার্গ শহরে একটি বসতবাড়িতে অতর্কিত বন্দুক হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে এ হামলা চালায় বন্দুকধারীরা।
পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ হামলা ও হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। নিহতদের মধ্যে সাতজন নারী, তিনজন পুরুষ এবং একজন ১৩ বছর বয়সী কিশোর রয়েছেন।
একজন সন্দেহভাজন পুরুষ ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। চতুর্থ সন্দেহভাজন পালিয়ে গেলেও তার পরিচয় জানা গেছে। তাকে খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক প্রতিবেদন অনুসারে, পূর্ব কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের বাড়িতে বন্দুকধারীরা পরিবারটির ওপর অতর্কিত আক্রমণ করেছিল। সূত্র : রয়টার্স
ট্যাগস





















