০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
গতকাল রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
  • আপডেট সময় ১২:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি : মনোয়ারুল ইসলাম মাসুদ ।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।

আজ সোমবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ওসি আতাউর রহমান। গতকাল রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঘটনায় হামলা ও জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা।

তিনি শহিদুল ইসলাম ও মনোয়ারা বেগমের সন্তান। তিনি সবশেষ রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

মনোয়ারুল ইসলাম মাসুদ বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রেখেছেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রংপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম

নিউজটি শেয়ার করুন

গতকাল রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫