০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মো: বোরহান উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাকে বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা শহরের মেগা প্রকল্পজনিত যানজট রোধে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটি ককটেল ছোড়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি আরও বলেন, সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে, এই তো? এটা এত বেশি বড় কোনো বিষয় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছেন, সেটা আদালতের সুবিচার।

আদালতের কাছে ভুক্তভোগীরা সুবিচার পেয়েছেন বলে আমরা মনে করি।
আদালতের রায়ের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই জানিয়ে তিনি বলেন, আদালত স্বাধীন এবং এটি আদালতের বিষয়। বিচার শেষে আদালত মনে করেছেন, তাই রায় দিয়েছেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬