“সেনাপ্রধান তার চীন সফরের অভিজ্ঞতা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ।”
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- আপডেট সময় ০৩:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৬৯ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সকালে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে সরকারপ্রধানের দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
তিনি বলেন, “সেনাপ্রধান তার চীন সফরের অভিজ্ঞতা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ।”
সরকারি সফরে ২১ অগাস্ট চীনে যান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই সফরে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেন।
এছাড়া চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পিএলএর একাডেমি অব আর্মার্ড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন তিনি।
মিজানুর রহমান খান – বিশেষ প্রতিনিধি, আন্তর্জাতিক ডেস্ক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম





















