০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আটকরা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজারে বিক্রি করতেন।
ভোলায় ‘বিপুল জাল নোটসহ’ দেবর-ভাবি আটক
ভোলা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ০১:০০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / ২৭৪ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণের জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান।
আটকরা হলেন- লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ানকান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং সুমির দেবর মো. মার্শাল (২০)।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট জব্দ করা হয়।
ওসি সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়া অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই তারা এর সঙ্গে জড়িত।
ভোলা প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম












