১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদ দাতা
- আপডেট সময় ০২:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩১৭ বার পড়া হয়েছে
সেনানিবাসের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে পৌঁছেছেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাষ্ট্রপতির বাড়িতে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির বাড়িতে তিনি জোহরের নামাজ ও দুপুরের খাবার খাবেন। পরে একই দিন বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।
ট্যাগস


















