০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক করা হয়েছে ওএসডি থাকা ডা. জানে আলম মৃধাকে।
স্বাস্থ্যে অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর বদল, একজনকে বদলি
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম
- আপডেট সময় ১০:২৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরে দুই অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর বদলের পাশাপাশি একজনকে ওএসডি করা হয়েছে।
তাদের মধ্যে অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে পরিকল্পনা ও উন্নয়ন এর এবং অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরীকে প্রশাসন এর দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার একই প্রজ্ঞাপনে বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক করা হয়েছে।
পাশাপাশি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে সহযোগী অধ্যাপক ডা. মো. জানে আলম মৃধাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এতদিন ওএসডি হিসেবে এ হাসপাতালেই সংযুক্ত ছিলেন।
সাবরিনা জাহান- বিশেষ প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম




















