০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

উৎসবের মিষ্টিতে এবার রসগোল্লার পায়েস

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

রসগোল্লার পায়েস (ছবি: সংগৃহীত)

পায়েস বাঙালির ঘরোয়া মিষ্টির তালিকায় বরাবরই জনপ্রিয়। আর সেই পায়েসের সঙ্গে রসগোল্লা মিশলে স্বাদ হয়ে ওঠে আরও বিশেষ। দুধ, সুগন্ধি কালোজিরা চালে সহজেই তৈরি করা যায় সুস্বাদু রসগোল্লার পায়েস। উৎসব, অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে মিষ্টিমুখের জন্য রাখতে পারেন এই পদ।

রসগোল্লার পায়েস তৈরি করতে লাগবে ১০-১২টি রসগোল্লা, এক লিটার দুধ, তিন টেবিল চামচ কালোজিরা চাল, দুই থেকে তিন টেবিল চামচ চিনি, আধা চা চামচ এলাচের গুঁড়া, এক টেবিল চামচ কুচি করা কাজুবাদাম ও এক টেবিল চামচ কুচি করা পেস্তাবাদাম। ইচ্ছা হলে সামান্য জাফরানও ব্যবহার করতে পারেন।

প্রথমে চাল ভালো করে ধুয়ে ১০-১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার ভারী তলার কড়াইয়ে দুধ গরম করুন। দুধ ফুটে উঠলে পানি ঝরিয়ে চাল দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চাল যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়, সে জন্য মাঝেমধ্যে নেড়ে দিন। চাল নরম হয়ে দুধ ঘন হয়ে এলে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর এলাচের গুঁড়া ও ইচ্ছা হলে সামান্য জাফরান দিন। রসগোল্লা হালকা হাতে চেপে অতিরিক্ত রস বের করে নিন, তবে একেবারে ভেঙে ফেলবেন না। এবার পায়েসের মধ্যে রসগোল্লা দিয়ে আরও পাঁচ-সাত মিনিট অল্প আঁচে রান্না করুন, যাতে রসগোল্লার সঙ্গে পায়েসের স্বাদ ভালোভাবে মিশে যায়।

সবশেষে কুচি করা কাজুবাদাম ও পেস্তাবাদাম ছড়িয়ে আরও দুই মিনিট রেখে চুলা বন্ধ করে দিন। কিছুটা ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার রসগোল্লার পায়েস। চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

উৎসবের মিষ্টিতে এবার রসগোল্লার পায়েস

আপডেট সময় ১১:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬