০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বড় সংগ্রহের পথে বাংলাদেশ, মুশফিকের ফিফটি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস
  • আপডেট সময় ১২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

মুশফিকুর রহিম : সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ধীরস্থির ইনিংসে ১১৪ বল খেলে পঞ্চাশে পৌঁছান বাংলাদেশের অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার।

প্রথম দিনের খেলা শেষ করেছিলেন ৪৮ রানে। দ্বিতীয় দিনে শুরু থেকেই সতর্ক ছিলেন মুশফিক।

রান তোলার চেয়ে উইকেট আঁকড়ে রাখার দিকেই বেশি মনোযোগ ছিল তার। শেষ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদির ওভারে এক রান নিয়ে পূর্ণ করেন নিজের ফিফটি।

টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের ২৯তম অর্ধশতক। এই সংস্করণে তার সেঞ্চুরি রয়েছে ১৩টি।

পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় ফিফটি, পাশাপাশি আছে একটি শতকও। প্রথম দিনে বাংলাদেশের ইনিংসের মূল ভিত্তি গড়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৭০ রান, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে এই উইকেটে সর্বোচ্চ জুটি। শান্ত খেলেন শতরানের ইনিংস, মুমিনুল আক্ষেপ নিয়ে ফেরেন ৯১ রানে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বড় সংগ্রহের পথে বাংলাদেশ, মুশফিকের ফিফটি

আপডেট সময় ১২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬