বিএসএমএমইউতে ভর্তি খাদ্যমন্ত্রী
- আপডেট সময় ০৪:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ৪০১ বার পড়া হয়েছে
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) ভর্তি হয়েছেন। রোববার (৫ মার্চ) মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রীর শারিরিক অবস্থা বর্তমানে কেমন জানতে চাইলে তিনি বলেন, স্যারের শারীরিক অবস্থা ভালো, তিনি এখনও কথা বলছেন। ওনার পিত্তথলিতে ইনফেকশান রয়েছে। তাই, তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে পিত্তথলিতে প্রদাহজনিত কারণে কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন সাধন চন্দ্র মজুমদার। তবে রোববার সকালে আরও বেশি অসুস্থ বোধ করায় তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।
খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নওগাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় যান সাধন চন্দ্র মজুমদার। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।






















