০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে: ইরানের রাষ্ট্রদূত

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমী জাহানাবাদী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্য জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পারের সুযোগ দেওয়া হবে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, আমি দেখেছি যে আপনার দেশে জ্বালানি সংকট রয়েছে। জ্বালানি সমস্যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানিমন্ত্রী বাংলাদেশের তেল ট্যাঙ্কারগুলোকে চলাচলের অনুমতি দেওয়ার জন্য ইরান সরকারকে অনুরোধ করতে বলেছেন।

তিনি আরও বলেন, আমি এটি করেছি। আমি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা প্রস্তুত। যদি আপনার কাছে এমন কোনো জাহাজ থাকে, যা হরমুজ প্রণালীতে আপনার জন্য জ্বালানি পরিবহন করতে চায়, তাহলে আমরা আপনার জাহাজগুলোকে নিরাপদে যেতে দেব, যাতে বাংলাদেশের মানুষ এবং এখানকার প্রিয় মানুষদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়।

আল-কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শাহাদাত ও আন্তর্জাতিক আল-কুদস দিবস র্শীষক আলোচনা সভায় যোগ দেন ইরানের রাষ্ট্রদূত।

বিডিপি/বিইউ

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে: ইরানের রাষ্ট্রদূত

আপডেট সময় ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬