০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ১০:২২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলা পুলিশ লাইনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

আইজিপি বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম নেওয়ার পর শিশুকে পাহারা দিতে হয়। হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। আবার কবর দিতে গেলেও সেখানে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যেতে পারে, সেখানেও পুলিশ দরকার। পুলিশ ছাড়া এ সমাজ চলবে না। কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক ও সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আপনারা পুলিশকে সহযোগিতা করেন। সেই ফ্যাসিস্ট যুগের পুলিশ যাতে বাংলাদেশে না থাকে সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে এই নিদের্শনা দিয়েছেন যে বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ ও মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু।’

আলী হোসেন ফকির বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে বাড়তি নজরদারি থাকবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে থাকবে চেকপোস্ট ও টহল জোরদার করা হবে।’

এ ছাড়া মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও সড়কের পাশে অবৈধ পার্কিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরকে মাদক মুক্ত করতে হবে। আসন্ন ঈদে যেন ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য পুলিশকে সকলের সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। তিনি সড়কে চালকদের নিয়ম ও আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন না করার অনুরোধ করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়িখা আক্তার শিখার সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমদ হোসেন ভূইয়া, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, ডা. মাহজারুল আলম, মহানগর বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, বিএনপি নেতা আহমদ আলী রুশদী, প্রভাষক বসির উদ্দিন, গাজী সালাউদ্দিন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

পরে আইজিপি গাজীপুর জেলা পুলিশ লাইন ময়দানে এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

বিডি পলিটিক্স/বিইউ

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না: আইজিপি

আপডেট সময় ১০:২২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬