শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে কী বললেন সেই নায়িকা
- আপডেট সময় ১০:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। যেখানে দেখা যায়, অনুষ্ঠানে শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’-এর দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’র অভিযোগও ওঠে।
এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।
জ্যোতির্ময়ী কুণ্ডু আরও বলেন, ‘ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।’
বিতর্ক প্রসঙ্গে প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইত, তাহলে কি সে তিন শটা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।’
নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি-না? এ বিষয়ে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না।
এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।’
‘ব্যাড টাচ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন শটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। নরমাল বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটাও যদি সুস্থ মানুষ দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।’
জ্যোতির্ময়ী আরও বলেন, ‘আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না? একটা নরমাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে, যা সত্যিই ঘটেনি- এটা দুঃখজনক।
বিডি পলিটিক্স/বিইউ



















