০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

সংসদে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন নিয়ে জামায়াত এমপির প্রশ্ন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে আসন পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে বসছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ প্রশ্ন তোলেন তিনি। মজিবুর রহমান বলেন, ‘বিগত দুই দিন ধরে দেখছি স্বরাষ্ট্রমন্ত্রীর (সালাহউদ্দিন আহমদ) আসন যেখানে ছিল, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর পাশে চলে গেছেন। প্রধানমন্ত্রী উনাকে সেই সুযোগ দিয়েছেন অথবা বিশেষ ছাড় দিয়েছেন কি না?’

তিনি আরো বলেন, ‘যদি বিশেষ ছাড় না দিয়ে থাকে তাহলে এই সংসদে রুলস অব প্রসিডিউর যা আছে, এগুলো সঠিকভাবে বাস্তবায়নে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

পরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা পয়েন্ট অব অর্ডারের কোনো বিষয় না।’

এরপর সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ উত্থাপন করার আহ্বান পেলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আমার জায়গায় ফেরত আসছি মাননীয় স্পিকার!’

বিডি পলিটিক্স/বিইউ

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

সংসদে প্রধানমন্ত্রীর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন নিয়ে জামায়াত এমপির প্রশ্ন

আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬