০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
২০২৬-২৭ সালের

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানী নিউইয়র্কে নতুন কমিটি

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানী নিউইয়র্কে ২০২৬-২৭ সালের নতুন কমিটির সভাপতি মুকতাদির খান মধু ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (দ্বীপ) ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের রাজধানী আলবানীতে বসবাসরত বাংলাদেশীদের দ্বারা গঠিত সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানী নিউ ইয়র্কের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে।

আমেরিকার একটি হোটেলে ১৬ জুন (মঙ্গলবার) ২০২৬ইং তারিখে আমেরিকার বিভিন্ন স্থান থেকে আসা বাংলাদেশীদের অংশগ্রহণে সংগঠনের বার্ষিক সম্মেলন হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বেজোড় সদস‍্যবিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

উক্ত কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মুকতাদির খান (মধু), সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ইশতিয়াক আহমেদ (দ্বীপ) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: মনিরুজ্জামান জনি। এছাড়াও সিনিয়র সহসভাপতি হিসেবে রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ন সরকার, সহ সভাপতি হিসেবে মান্নাফ তালুকদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন খান সহ অন্যান্যরা বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানী নিউ ইয়র্ক আমেরিকার একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান। তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে জড়িত।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

২০২৬-২৭ সালের

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আলবানী নিউইয়র্কে নতুন কমিটি

আপডেট সময় ১২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬