০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৪:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ দেন।

একই সঙ্গে সূচনা বক্তব্যের জন্য ৬ আগস্ট দিন রেখেছেন। এর আগে ৭ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের এ অভিযোগ আমলে নেন।

সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ এই মামলার চার আসামি গ্রেপ্তার আছেন। হাছান মাহমুদ, নওফেলসহ বাকি ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ আর মো. ফারুককে হত্যা করার কথা উল্লেখ আছে।

এ ছাড়া দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা এবং তৃতীয় অভিযোগে শতাধিক মানুষকে গুরুতর আহত করার কথাও বলা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচার শুরুর আদেশ

আপডেট সময় ০৪:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬