০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

মো: বোরহান উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিল্প খাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি।

শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন।

পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬