০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিয়ে-বিচ্ছেদের আলোচনার মাঝে ‘চিল’ মুডে সাফা কবির

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

শোবিজ অঙ্গনে বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে প্রীতম হাসান ও শেহতাজের বিয়েবিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও ট্রল, তখনই ভিন্ন কারণে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী সাফা কবির।

কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং নিজের নির্ভার মুহূর্তের একটি ছবি দিয়েই আলোচনায় এসেছেন তিনি।

সমসাময়িক অনেক তারকাই বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পরবর্তী ব্যক্তিগত জীবন—বিভিন্ন সময়ই উঠে এসেছে আলোচনায়। সেই তারকাদের অনেকের বিয়েতে অতিথি হিসেবে দেখা গেছে সাফা কবিরকেও।

প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তবে সময়ের ব্যবধানে সেই সম্পর্কে ইতি টেনেছেন প্রীতম-শেহতাজ। তাদের বিচ্ছেদের ঘোষণা সামনে আসার পরই নতুন করে আলোচনায় এসেছে সাফার নাম।এর পেছনে অবশ্য একটি মজার কারণ রয়েছে।

সাফা কবির এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার ব্যক্তিগত জীবনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, চারপাশের কেউ বিয়ের পিঁড়িতে বসছেন, কেউ আবার বিচ্ছেদের পথে হাঁটছেন; আর সাফা আছেন নিজের মতো, একেবারে ‘চিল’ মুডে।
এই আলোচনার মধ্যেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুরফুরে মেজাজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায় তাকে।

মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস। হাতে জুসের গ্লাস। সামনে সাজানো ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।
ছবিটি পোস্ট করে সাফা ক্যাপশনে লিখেন, ‘জাস্ট চিলিং’।

ছবির পেছনে নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো পরিবেশে যোগ করেছে বিলাসী আবহ। এর সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের আলোচিত গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেছেন সাফা। সব মিলিয়ে ছবিতে ধরা পড়েছে নিজের মতো করে নির্ভার সময় কাটানোর মুহূর্ত।

সাফার এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা। কেউ বিষয়টিকে নিছক মজার পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের প্রসঙ্গ টেনে আনছেন। একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

অনেকের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একের পর এক তারকার বিয়ে, সম্পর্ক ও বিচ্ছেদের খবর নিয়ে আলোচনা চলছে, তখন সাফার এমন পোস্ট যেন সেই ব্যস্ততার মধ্যে স্বস্তির এক টুকরো ছবি। তবে নিজের পোস্টে বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। ফলে তাকে ঘিরে চলমান আলোচনা আপাতত নেটিজেনদের কৌতূহল ও মজার ছলেই সীমাবদ্ধ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

বিয়ে-বিচ্ছেদের আলোচনার মাঝে ‘চিল’ মুডে সাফা কবির

আপডেট সময় ০৪:৫৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬