১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রিয়াদের বিমানবন্দরে নিহত ২ বাংলাদেশি, অন্যরা কোন দেশের

মিজানুর রহমান খান - বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০৯ জন।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত ১২ জনের মধ্যে চারজন সৌদি নাগরিক। অন্য নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

হামলায় আহত ৩০৯ জনকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলায় সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিহতদের জন্য শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

রিয়াদের বিমানবন্দরে নিহত ২ বাংলাদেশি, অন্যরা কোন দেশের

আপডেট সময় ০৯:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬