১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পুকুরে ভাসছিল আ.লীগ নেতার লাশ, মাথায় ছিল আঘাতের চিহ্ন

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

মো. দুলাল আলম

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পুকুর থেকে মো. দুলাল আলম (৬৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুলাল আলম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ওয়ার্ড সভাপতি ছিলেন।

তিনি নোয়াপাড়া গ্রামের লন্ডনি বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, পুকুরের পানিতে দুলাল আলমের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করেন।

এসময় তার মাথায় রক্তাক্ত ও আঘাতের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ থানা হেফাজতে নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ময়নাতদন্তের জন্য দুলাল আলমের লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পুকুরে ভাসছিল আ.লীগ নেতার লাশ, মাথায় ছিল আঘাতের চিহ্ন

আপডেট সময় ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬