০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কোরবানি দাতার চুল ও নখ কাটার নিয়ম

ইসলাম ডেস্ক
  • আপডেট সময় ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

আরবি ১২ মাসের সর্বশেষ মাস জিলহজ। এ মাসে বিশেষ আমল কোরআন-হাদিসে বর্ণিত আছে।

এর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মহান আল্লাহর নামে গরু, খাসি, দুম্বা, উট বা ভেড়া কোরবানি করা।

যারা কোরবানি দিতে চান, তাদের নখ-চুল কাটার ব্যাপারে রয়েছে নির্দেশনা।

যারা কোরবানি করার ইচ্ছা করবে তাদের জন্য জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি করা পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন জিলহজের প্রথম দশক শুরু হবে, তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে, সে যেন তার চুল ও নখ না কাটে।

(মুসলিম, হাদিস : ১৯৭৭)
আর কোরবানি করতে অক্ষম ব্যক্তি ঈদের পর নখ-চুল ইত্যাদি কাটলে তার পূর্ণ একটি কোরবানির সওয়াবের কথাও হাদিস দ্বারা প্রমাণিত। (আবু দাউদ, হাদিস : ২৭৮৯)

এমনকি এ সময় বাচ্চাদের নখ-চুল কাটা থেকে বিরত থাকাও ভালো।

অতএব জিলহজ আগমনের আগেই নখ-চুল-অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয়।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

কোরবানি দাতার চুল ও নখ কাটার নিয়ম

আপডেট সময় ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬