০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে সোবহানা-জ্যোতি

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানোর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন দুজনই।

ব্যাটারদের তালিকায় ১১ ধাপ করে এগিয়ে সোবহানা উঠেছেন যৌথভাবে ৩৫ নম্বরে, আর অধিনায়ক জ্যোতির অবস্থান এখন যৌথভাবে ২৪তম।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোবহানা খেলেন ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারের এটিই প্রথম সেঞ্চুরি। ওই ম্যাচে জ্যোতির সঙ্গে চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটিও গড়েন তিনি, যা নারী ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ।

জ্যোতি অপরাজিত থাকেন ৭৪ রানে।র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ডেরও।

বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ৫৭ বলে ৭৭ ও ৫১ বলে ৭০ রান করেন তিনি। এতে ক্যারিয়ারসেরা ৭২৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন লিচফিল্ড। ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থান ধরে রাখলেও তৃতীয় স্থানে থাকা সতীর্থ বেথ মুনি ও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুসের সঙ্গে তার ব্যবধান এখন মাত্র চার রেটিং পয়েন্ট।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের করা ২২১ রান সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ১৩১ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় তারা। জয়ের নায়ক জর্জিয়া ভল খেলেন অপরাজিত ১৩১ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। এই ইনিংসের সুবাদে ব্যাটারদের র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন তিনি। একই সিরিজে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এলিসে পেরিও। প্রথম দুই ম্যাচে অপরাজিত ২৬ ও ১৯ রান করে দুই ধাপ এগিয়ে দশম স্থানে ফিরেছেন এই অস্ট্রেলীয় ব্যাটার।

বাংলাদেশের রিতু মণিও র‌্যাংকিংয়ে এগিয়েছেন। প্রথম ওয়ানডেতে ৬৩ বলে ৪৫ রান করে ১০ ধাপ উন্নতি হয়েছে তার। ব্যাটারদের তালিকায় এখন ৭৮ নম্বরে রয়েছেন রিতু।

বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার মেগান শাটের অবস্থানেরও উন্নতি হয়েছে। প্রথম ওয়ানডেতে ১৯ রানে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। দুই ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে শাট। তার ওপরে চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরেক বোলার অ্যানাবেল সাদারল্যান্ড, যিনি প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

এদিকে নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার স্টেফানি টেলরের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৯ বলে অপরাজিত ৬৪ রান করার পাশাপাশি ৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে আট উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে সফরকারীরা। তিনটি ম্যাচেই আট উইকেটের ব্যবধানে জিতেছে তারা।

টেলরের এই পারফরম্যান্স তাকে টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে যৌথভাবে ৪০ নম্বরে তুলেছে। অলরাউন্ডারদের তালিকায় তার উন্নতি ২৯ ধাপ। এখন ৩৯তম স্থানে রয়েছেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে সিরিজের শেষ ম্যাচে ৬৩ রান করা ওপেনার কেলিস এনধলোভুও র‌্যাংকিংয়ে এগিয়েছেন। পাঁচ ধাপ উন্নতি করে ব্যাটারদের তালিকায় ৬৭ নম্বরে উঠেছেন তিনি। তার সতীর্থ বেলাভড বিজা ছয় ধাপ এগিয়ে ৯৬তম স্থানে রয়েছেন। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে যৌথভাবে ৪৫ নম্বরে আছেন বেলাভড।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে সোবহানা-জ্যোতি

আপডেট সময় ০৫:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬