০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

মো: বোরহান উদ্দিন, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সবার বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা বিষয়ক জাতীয় সম্মেলনে ‘ন্যায়সঙ্গত আর্থ-সামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।

বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো নানা চ্যালেঞ্জ দেশের পানি ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত পাওয়ার পর শিগগিরই এ মহাপরিকল্পনা অনুমোদনের আশা করা হচ্ছে।

সেমিনারের প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আনা মিঞ্জ।

প্যানেল আলোচনায় অংশ নেন ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক পার্থ হেফাজ শেখ, নারীপক্ষের পরিচালক অ্যাডভোকেট কামরুন নাহার এবং ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৫:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬