০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৫:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম বলেন, একটা দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে।

বলেন তো দলটার নাম কী? খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে।
নির্বাচনের আগে তারা বলছে এসে গেছে, এসে গেছে, জামায়াত ক্ষমতায় এসে গেছে। এসেছে ক্ষমতায়? তারা ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না।
তিনি বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না। বিএনপি নাকি সংস্কার করতে চায় না; এটা যারা বলেন তারা মিথ্যা কথা বলেন। মিথ্যাচার করবেন না, জনগণ ক্ষমা করবে না।

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে। তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঠাকুরগাঁও বিমানবন্দর মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সবুজ পাতায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাই না যে দুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পপতি ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

জামায়াত ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬