০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দেবীরূপে পরীমণি, দিলেন শুভ শক্তির জয়ের বার্তা

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

পরীমণি

ঢাকাই সিনেমার হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা নিয়ে তৈরি হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেন এই অভিনেত্রী। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন এক ভিডিও নিয়ে হাজির হলেন পরীমণি।

তবে এবার আলোচনার কেন্দ্রে বিতর্ক নয়, বরং তার ভিন্নধর্মী সাজ ও শুভ শক্তির জয়গান। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীরূপে ধরা দিয়েছেন এই নায়িকা।

তার এই রূপ ও বার্তা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি।

ভিডিওটির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক’।
দুর্গাপূজার উৎসবমুখর আবহে পরীমণির এমন উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। তার সাজ, অভিব্যক্তি ও বার্তা নিয়ে মন্তব্য করছেন অনেকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই তার নতুন এই রূপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ দেখা যাচ্ছে।

এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমণি। সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই চলচ্চিত্রে পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

দেবীরূপে পরীমণি, দিলেন শুভ শক্তির জয়ের বার্তা

আপডেট সময় ০৫:৩৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬