০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নেশাগ্রস্ত অবস্থার ভিডিও ভাইরাল, বরখাস্ত স্কুলশিক্ষক

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলায় একজন শিক্ষককে বরখাস্ত এবং এমপিও স্থগিত করা হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে বরখাস্ত ও এমপিও স্থগিত করে শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদপশ জারি করা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নুকালি বহুপার্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত তাই এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

তাই এ ধরনের শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও স্থগিত করা হয়েছে।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

নেশাগ্রস্ত অবস্থার ভিডিও ভাইরাল, বরখাস্ত স্কুলশিক্ষক

আপডেট সময় ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬