০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা
  • আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

পদ্মা ব্যারেজ নিয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নিয়ে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় এ বিষয়টি উপস্থাপন হবে।

এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে আর ১৮০ দিনে কি কি কাজ সম্পন্ন হবে সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্য খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং আগামী ২৫ মে ফেনীতেও যাবেন প্রধানমন্ত্রী বলেও জানান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

পদ্মা ব্যারেজ নিয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার: পানিসম্পদমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬