০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

প্রধানমন্ত্রী চীন বা ভারত সফরে যেতে পারেন জুনে

ফারজানা বিনতে হোসাইন - স্পেশাল করেসপন্ডেন্ট
  • আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফর চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। চীনা সরকারের আমন্ত্রণে ড. খলিলুর রহমান মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন।

আগামী ৭ মে পর্যন্ত তিনি বেইজিংয়ে অবস্থান করবেন। এই সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি চীন যাচ্ছি।

সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন।

তার সফরের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে।

তিনি বলেন, এ বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। কোন দেশে সফর হবে তা এখনই বলা যাচ্ছে না। সফর নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের সুবিধা, সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন। তিনি এখনো বিদেশ সফর শুরু করেননি।

ট্যাগস

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী চীন বা ভারত সফরে যেতে পারেন জুনে

আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬